বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

টাঙ্গাইল-মুন্সীগঞ্জে পুলিশের অভিযান, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩; উদ্ধার ৪১ লাখ টাকা

ফৌজি হাসান খান রিকু,মুন্সিগঞ্জ / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। এ সময় তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার শিরোইল এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। এসআরবি-১১-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এসআরবি-১১-এর তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে এসআরবি-১৪-এর একটি দল যমুনা সেতু পূর্ব গোলচত্বরে চেকপোস্ট বসায়। এ সময় রিয়াজ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে হারমোনিয়ামের ভেতরে লুকানো দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মো. বারেক ব্যাপারী (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র ও গুলির চালানটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। পিস্তল দুটি সুজন কুষ্টিয়া থেকে কিনেছিলেন বলেও তিনি তথ্য দেন।

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার শিরোইল এলাকায় সুজন বেপারীর (৩৮) বাড়িতে অভিযান চালায় এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি দল। এ সময় সুজন ও তাঁর বড় ভাই মনির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

পরে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকাগুলো অস্ত্র বিক্রির অর্থ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১১, নারায়ণগঞ্জের অপারেশনস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর