বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

লৌহজংয়ে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

ফৌজি হাসান খান রিকু(লৌহজং)মুন্সিগঞ্জ / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. নাহিদ শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকার চানখা ব্রিজের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাহিদ শেখ উপজেলার বড় নওপাড়া এলাকার মৃত মোবারক শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) লোকমান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সাতঘড়িয়া এলাকায় অভিযান চালান। এ সময় চানখা ব্রিজের সামনে সন্দেহভাজন নাহিদ শেখকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর