বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

নলডাঙ্গায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভা

আরিফুল ইসলাম (নাটোর) প্রতিনিধি / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং আত্মরক্ষার কৌশল সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নাহিদ, উপজেলা প্রকৌশলী মো. সমসের আলী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন আহমেদ, পল্লী সঞ্চয় ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহাদাৎ হোসেন, নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মো. মোস্তফা আলী, পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিমুদ্দিন কলি এবং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাজেদুল ইসলাম।

এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের স্টাফ জহিরুল ইসলাম ও হেলাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের কর্মী এবং শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নেওয়া এবং আত্মরক্ষার কৌশল জানা থাকলে প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সবার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর