মাদক শনাক্তকরণ কার্যক্রম আরও কার্যকর করতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা হাসপাতালে মাদক শনাক্তকারী কিট হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এসব কিট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মাদক শনাক্তকারী কিট ব্যবহারের মাধ্যমে মাদক পরীক্ষার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ বাস্তবায়নে এসব কিট সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।