বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

লৌহজংয়ে পদ্মায় অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ফৌজি হাসান খান রিকু(লৌহজং)মুন্সিগঞ্জ / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জাল থেকে উদ্ধার করা প্রায় ৭০ কেজি ইলিশ মাছ স্থানীয় দুস্থ মানুষ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে এ অভিযান পরিচালিত হয়।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও নৌপুলিশের যৌথ অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে এ অভিযানে কোনো মাছ উদ্ধার করা সম্ভব হয়নি।

 

অন্যদিকে, একই দিনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে আরও প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জালের সঙ্গে আটকে থাকা প্রায় ৭০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাছগুলো পরে স্থানীয় দুস্থ মানুষ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

 

মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে এ অভিযান চালানো হয়।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইলিশের প্রজনন ও সংরক্ষণে অবৈধ জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর