বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সত্যরেখা ডেস্ক :

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রির দায়ে সিরাজগঞ্জে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

রোববার (১১ অক্টোবর) দুপুরে জেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আকন্দ ট্রেডার্সের মালিক এনামুল হক রুবেলকে অর্থদণ্ড দেওয়া হয়।

 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, দেশজুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজারে অস্থিরতা ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় পিপুলবাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৮৩৭ টাকা হলেও মেসার্স আকন্দ ট্রেডার্সে তা নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানে মূল্যতালিকা সংরক্ষণ না করার বিষয়টিও উঠে আসে।

 

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর