বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

তাড়াশে বিনামূল্যে আইনি সেবা দিতে আসকের দুই শাখা উদ্বোধন

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সত্যরেখা ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র’-এর দুটি নতুন শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার খালকুলা বাজারে এবং দুপুর ১টায় দিঘিসগুনা বাজারে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয় দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখা দুটির উদ্বোধন করেন আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের রাজশাহী বিভাগের সভাপতি মো. হাবিবুর রহমান।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসকের তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. মোক্তার হোসেন, সহসভাপতি মো. রাশেদ তালুকদার ও জব্বার মোল্লা এবং সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. হাবিবুর রহমান বলেন, আইনি সহায়তা পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই আসক কাজ করে যাচ্ছে। তাড়াশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়ার কার্যক্রম আরও জোরদার করা হবে।

 

তিনি আরও বলেন, নতুন শাখা কার্যালয় দুটির মাধ্যমে স্থানীয় মানুষ সহজে আইনি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের আইনগত অধিকার সুরক্ষায় সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর