শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার রায়গঞ্জে সড়ক পুনর্বাসনে ১ কোটি ৬০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই : ক্যাটরিনা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রাবির অধ্যাপক অরুণ কুমার বসাক

রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সত্যরেখা ডেস্ক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাশুরিয়া বাজারে ‘বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাট’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় বাজার কমিটি ও এলাকাবাসীর আয়োজনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাটটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. সামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মো. দুলাল হোসেন খান, সাবেক আহ্বায়ক আব্দুল বাতেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম বাবর আলী খোকন ও আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল রাজ্জাক রানা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাদ্দেস হোসেন সোহান। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক বলেন, হাটের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর