শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার রায়গঞ্জে সড়ক পুনর্বাসনে ১ কোটি ৬০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই : ক্যাটরিনা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রাবির অধ্যাপক অরুণ কুমার বসাক

শহীদ আবু সাঈদের স্মরণে বেরোবিতে গেট নির্মাণকাজ উদ্বোধন

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় নির্মাণকাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলু বলেন, শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে তাঁর নামে গেট নির্মাণের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পথ দিয়ে যাতায়াতের সময় মানুষ গেটটি দেখে তাঁর আত্মত্যাগের ইতিহাস জানতে পারবেন।

তিনি আরও বলেন, জুলাইয়ে আত্মদানকারীদের প্রত্যাশা পূরণে সরকার মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। তাঁর আত্মত্যাগ আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হয়। তাঁর স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় তার নামে গেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর