বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

বরিশালে শুরু হলো বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে বরিশালে শুরু হয়েছে বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার (২৫ অক্টোবর) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জেলা পর্যায়ে বিজয়ীরা অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব মো. আহসান হাবিব।

 

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার উদ্দেশ্য শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে তোলা, সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের সুপ্ত মেধা প্রকাশের সুযোগ সৃষ্টি করা।

 

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও সাহিত্য সম্পর্কে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর