বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক

সত্যরেখা ডেস্ক: / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ নম্বর ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম জমা দিয়েছেন আব্দুর রাজ্জাক।

 

গত বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া বাসস্ট্যান্ডে অবস্থিত বিএনপির প্রধান কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

 

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আব্দুর রাজ্জাক বলেন, ব্রহ্মগাছা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান তিনি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করবেন।

 

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করাই তাঁর অন্যতম অঙ্গীকার। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সেবা করতে চান তিনি।

 

এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ব্রহ্মগাছা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর