সত্যরেখা
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক

ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন
ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক
সত্যরেখা ডেস্ক:
২৫ নভেম্বর ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ নম্বর ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম জমা দিয়েছেন আব্দুর রাজ্জাক।

গত বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া বাসস্ট্যান্ডে অবস্থিত বিএনপির প্রধান কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আব্দুর রাজ্জাক বলেন, ব্রহ্মগাছা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান তিনি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করবেন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করাই তাঁর অন্যতম অঙ্গীকার। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সেবা করতে চান তিনি।

এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ব্রহ্মগাছা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৫৬  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬

ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।