বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা ধামাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন খন্দকার রমজান আলী লাহিড়ী মোহনপুরে ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধে বন্ধ ট্রেন চলাচল

তাড়াশে এইচএসসি পরীক্ষার ফলে কলেজগুলোর মধ্যে শীর্ষে মহিলা ডিগ্রি কলেজ

সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধি: / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ।

 

কলেজ সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১০১ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৭ জন। এতে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬৩ শতাংশ। এ ফলাফলের মাধ্যমে উপজেলার অন্যান্য কলেজের তুলনায় এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।

 

ফলাফলে উপজেলাজুড়ে প্রথম স্থান অর্জন করায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তবে পাসের হার আরও বাড়িয়ে শিক্ষার মান উন্নয়নে ভবিষ্যতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

 

কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল বলেন, এবারের পরীক্ষায় আরও ভালো ফলাফলের প্রত্যাশা ছিল তাঁদের। আগামীতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করা হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর