রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জুতার ভেতর ১৬ কোটি টাকার সোনা, আদালতে দুই বিমানকর্মীর স্বীকারোক্তি সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সত্যরেখা ডেস্ক:

জরুরি নির্মাণ ও রক্ষণাবেক্ষণকাজের কারণে শনিবার (১০ অক্টোবর) রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোনো কোনো এলাকায় টানা ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বগুড়া ও রাজশাহীর সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট-সংলগ্ন এলাকায় সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজের জন্য ৩৩ কেভি রহমান নগর ও ৩৩ কেভি বনানী ফিডার বন্ধ রাখা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা এসব ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

জরুরি নির্মাণকাজের জন্য সাময়িক বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

অন্যদিকে, রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার জন্য পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এরপর তেঘর থেকে বাগধানী পর্যন্ত এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

 

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে নেসকো। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর