শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার রায়গঞ্জে সড়ক পুনর্বাসনে ১ কোটি ৬০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই : ক্যাটরিনা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রাবির অধ্যাপক অরুণ কুমার বসাক

মুন্সিগঞ্জে ইতিহাস গড়ল বিক্রমপুর রক্তযোদ্ধা পরিবার, ৫ হাজার ব্যাগ রক্তদান সম্পন্ন

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সত্যরেখা ডেস্ক:

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর রক্তযোদ্ধা (BRJ) পরিবার’। সংগঠনটির উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ৫ হাজারতম ব্যাগ রক্তদান। এই অর্জনকে মানবিক কার্যক্রমের এক গৌরবময় মাইলফলক হিসেবে দেখছেন সংগঠনটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

 

‘রক্তের অভাবে কোনো রোগীর জীবন যেন ঝরে না যায়’—এই প্রত্যয়কে সামনে রেখে ২০২১ সালের ১৩ অক্টোবর যাত্রা শুরু করে বিক্রমপুর রক্তযোদ্ধা পরিবার। প্রতিষ্ঠার পর থেকেই মুন্সিগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টা এবং রক্তদাতাদের নিঃস্বার্থ সহযোগিতায় একের পর এক রোগীর পাশে দাঁড়িয়েছে তারা।

 

অল্প সময়ের মধ্যে ৫ হাজার ব্যাগ রক্তদান সম্পন্ন করা সংগঠনটির জন্য যেমন বড় অর্জন, তেমনি এটি স্বেচ্ছায় রক্তদানে তরুণদের সম্পৃক্ত করার ক্ষেত্রেও অনুপ্রেরণার উৎস। প্রতিটি রক্তদানের সঙ্গে জড়িয়ে রয়েছে একজন অসুস্থ মানুষের বেঁচে থাকার আশা এবং একটি পরিবারের মুখে স্বস্তির হাসি।

 

সংগঠনটির এই পথচলায় নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়ে আসছেন একদল উদ্যমী তরুণ। তাঁদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠাতা এস. কে. সৌরভ, প্রতিষ্ঠাতা সভাপতি রবিন হোসাইন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমন রানা। তাঁদের উদ্যোগ ও সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বিক্রমপুর রক্তযোদ্ধা পরিবার আজ এই অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

 

৫ হাজারতম ব্যাগ রক্তদান উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন শুধু একটি সংখ্যা নয়; বরং এটি মানুষের জীবন বাঁচানোর নিরন্তর প্রচেষ্টা ও মানবতার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। প্রতিটি রক্তদানের মাধ্যমে কোনো না কোনো মুমূর্ষু রোগী নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেন। একই সঙ্গে স্বস্তি ফিরে আসে তাঁর পরিবারের সদস্যদের মনে।

 

এই সাফল্যে সংগঠনটির সব স্বেচ্ছাসেবক, রক্তদাতা, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিক্রমপুর রক্তযোদ্ধা পরিবার। ভবিষ্যতেও রক্তদানের এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে আরও বেশি উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

 

মানবতার কল্যাণে সংগঠনটির এই পথচলা আরও দীর্ঘ হোক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

স্লোগান: ‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর