শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার রায়গঞ্জে সড়ক পুনর্বাসনে ১ কোটি ৬০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই : ক্যাটরিনা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রাবির অধ্যাপক অরুণ কুমার বসাক

নিবন্ধন পেল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সত্যরেখা ডেস্ক :

দেশের মূলধারার গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের পেশাজীবী সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) অধীনে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ অনুযায়ী গত ১৩ সেপ্টেম্বর সংগঠনটিকে নিবন্ধন দেওয়া হয়। এর নিবন্ধন নম্বর এস-১৫৩৪৩/২০২৬।

 

আইনি প্রক্রিয়ায় সংগঠনটির নিবন্ধন ‘অনলাইন এডিটরস সোসাইটি’ নামে সম্পন্ন হয়েছে। তবে নিবন্ধিত নথিতে অন্তর্ভুক্ত বিশেষ বিধান অনুযায়ী, সংগঠনটি তার পরিচিত ও পূর্বনির্ধারিত নাম ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ ব্যবহার করেই কার্যক্রম পরিচালনা করবে।

 

সংশ্লিষ্টরা বলছেন, এ নিবন্ধন দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এর ফলে ডিজিটাল গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা এবং সাইবার সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ আরও জোরদার হবে।

 

নিবন্ধন পাওয়ার বিষয়ে সংগঠনটির সভাপতি হাসান শরীফ বলেন, “অনলাইন এডিটরস অ্যালায়েন্সের এই নিবন্ধন আমাদের পেশাজীবী সংগঠনের প্রাতিষ্ঠানিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।”

 

সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, “এই নিবন্ধনের মাধ্যমে অনলাইন এডিটরস অ্যালায়েন্স আরও সুসংগঠিত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সুযোগ পেল। দেশের ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাজীবীদের স্বার্থে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।”

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, আনুষ্ঠানিক নিবন্ধনের মধ্য দিয়ে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের ডিজিটাল সাংবাদিকতার উন্নয়ন ও পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর