বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫, মুন্নার স্বপ্ন এখন বিশ্ববিদ্যালয়

সত্যরেখা ডেস্ক: / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সংসারে নিত্য অভাব, আর্থিক সংকট আর অনিশ্চয়তা। বাবা ইমারত নির্মাণশ্রমিক, মা একটি এনজিও কার্যালয়ে আয়ার কাজ করেন। কখনো বাবার কাজ থাকে, আবার কখনো কাজ না থাকায় বসে থাকতে হয়। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পড়াশোনায় হাল ছাড়েননি সিরাজগঞ্জের রায়গঞ্জের মেধাবী শিক্ষার্থী মো. মোন্নাফ হোসেন মুন্না। বাবা-মায়ের সীমাহীন ত্যাগ আর নিজের কঠোর অধ্যবসায়ে এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। তাঁর পরবর্তী লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করা।

 

মুন্না সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের বাণিজ্য বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পেয়েছেন। এর আগে ২০২৪ সালে ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও একই ফলাফল অর্জন করেন তিনি।

 

মুন্নার বাবা রফিকুল ইসলাম একজন ইমারত নির্মাণশ্রমিক। মা মোছা. মিরা খাতুন একটি এনজিও কার্যালয়ে আয়ার দায়িত্ব পালন করেন। তাঁদের সীমিত আয়ে সংসারের খরচ মেটানোর পাশাপাশি ছেলের পড়াশোনার ব্যয় বহন করা ছিল বেশ কঠিন। আর্থিক সংকটের কারণে কোনো কোচিং সেন্টারেও পড়ার সুযোগ হয়নি মুন্নার। তবে সব বাধা পেরিয়ে নিজের মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে পুঁজি করে এগিয়ে গেছেন তিনি।

 

মুন্নার মা মোছা. মিরা খাতুন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন সব সময় দেখেছি। এনজিও অফিসে আয়ার কাজ করে মাসে মাত্র ৬ হাজার টাকা বেতন পেতাম। সংসারে অভাব-অনটন ও ঋণের চাপ রয়েছে। তারপরও নিজের প্রয়োজন কমিয়ে ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়েছি। আজ তার এমন ফলাফলে আমাদের সব কষ্ট সার্থক মনে হচ্ছে।’

 

বাবা রফিকুল ইসলাম বলেন, ‘ইমারত নির্মাণের কাজ সব সময় পাওয়া যায় না। কোনো দিন কাজ থাকে, আবার কোনো দিন বেকার বসে থাকতে হয়। অভাবের সংসার হলেও ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন কখনো দেখার বাইরে রাখিনি। ছেলে ভালো ফল করেছে, এতে আমরা খুবই আনন্দিত।’

 

নিজের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদানের কথা তুলে ধরে মো. মোন্নাফ হোসেন মুন্না বলেন, ‘আমার বাবা-মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন। তাঁদের সংগ্রাম ও ত্যাগ খুব কাছ থেকে দেখেছি। এখন আমার স্বপ্ন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করা। পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হতে পারলে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে চাই।’

 

দারিদ্র্য যে মেধা ও স্বপ্নের পথে চূড়ান্ত বাধা হতে পারে না, মুন্নার সাফল্য তারই প্রমাণ। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তাঁর এই অর্জন যেমন পরিবারকে আনন্দিত করেছে, তেমনি এলাকার অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বাস্তবায়নে এখন প্রয়োজন সুযোগ, আর্থিক সহযোগিতা ও সবার আন্তরিক সহমর্মিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর