বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ফটিকছড়িতে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার থেকে ৪০ লিটার মদ উদ্ধার

নুরুল আবছার নূরী(ফটিকছড়ি) চট্টগ্রাম / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ঢালাই মেশিনে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেট কার। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে ফেলে চালক ও আরোহীরা পালিয়ে যান। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার মদ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

 

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের আজম রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারটি আজম রোড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি ঢালাই মেশিনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ইমরুল জানান, দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা গাড়িটি ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ৪০ লিটার মদ পাওয়া যায়। প্রাইভেট কারটির নিবন্ধন নম্বর চট্টগ্রাম মেট্রো-১৪-৩৬৪৩।

 

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি ৪০ লিটার মদসহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর