বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২৫৫ গ্রাম হেরোইনসহ শাহিনুর (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গার সাতটিকরী তালতলা এলাকায় হামিম হাইওয়ে হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসআরবি-১২ সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় শাহিনুরের কাছ থেকে ২৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শাহিনুর জয়পুরহাট জেলার কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হান্নান।

 

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনুর দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে বৃহস্পতিবার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

এসআরবি-১২ আরও জানায়, মাদক উদ্ধার ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর