বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ফটিকছড়ির নিখোঁজ ব্যবসায়ী ওমর ফারুকের সন্ধান চায় পরিবার

নুরুল আবছার নূরী(ফটিকছড়ি)চট্টগ্রাম: / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে ওমর ফারুক নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ২৩ অক্টোবর বাড়ি থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ থাকায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

 

নিখোঁজ ওমর ফারুকের স্থায়ী ঠিকানা ফটিকছড়ি উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নে। বর্তমানে তিনি ১ নম্বর বাগানবাজার ইউনিয়নে বসবাস করেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

 

পরিবারের সদস্যরা জানান, রংপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্বজনেরা।

 

এ অবস্থায় ওমর ফারুকের সন্ধান পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। কোনো ব্যক্তি তাঁকে কোথাও দেখে থাকলে কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 

যোগাযোগ: ০১৮২৮৯০৪৩৩৬

 

নিখোঁজ ওমর ফারুকের সন্ধানে কোনো তথ্য জানা থাকলে উল্লেখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর