বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

পঞ্চগড়ের হাড়িভাসায় বিএনপি নেতা বুলবুলের উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ আদর আলী,পঞ্চগড় প্রতিনিধি: / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়দরগা ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুলের উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে এশার নামাজের পর বড়দরগা কল্যাণ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল।

 

বড়দরগা কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুকের তত্ত্বাবধানে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর সরদার, সাংগঠনিক সম্পাদক আবু তয়াবুর, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আজিজার রহমান, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ছয়ফুল ইসলাম এবং যুবদল ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী হাসমত আলী ও মফিদার রহমান।

 

সভায় বড়দরগা কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি মহিলা মাদ্রাসা, কোরআন ও তালিম ঘরের সংস্কার, রাস্তাঘাটের উন্নয়নসহ জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

এ সময় স্থানীয় বাসিন্দা বাবুল, রফিকুল, জাহাঙ্গীর আলমসহ অনেকে বলেন, অতীতে বিভিন্ন সময় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও এলাকার রাস্তাঘাট ও অন্যান্য সমস্যার কাঙ্ক্ষিত সমাধান হয়নি। তাঁরা আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে এলাকার সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেবেন। পাশাপাশি ভিজিএফ কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তা বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এলাকায় অনিয়ম ও বিশৃঙ্খলা রোধেও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান এই বিএনপি নেতা।

 

মোঃ সপিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর