চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকায় ফ্লাইওভারের মুখে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক (২৮) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফারুক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা। তিনি শহিদুল্লাহ ও হাসান বানু দম্পতির ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর পর ফারুকের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।