বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

উল্লাপাড়ায় জুয়ামুক্ত বাণিজ্য মেলায় প্রতিদিন বাড়ছে দর্শনার্থীর ভিড়

জি. এম. স্বপ্না, সলঙ্গা প্রতিনিধি: / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে মাসব্যাপী গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা। দেশীয় পণ্য, হস্তশিল্প, শিশুদের বিনোদনমূলক রাইড ও নানা ধরনের খাবারের সমাহারে প্রতিদিনই মেলায় ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। তবে এবারের মেলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এখানে নেই জুয়ার আসর, হাউজি কিংবা লটারির আয়োজন। ফলে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে মেলা উপভোগ করছেন দর্শনার্থীরা।

 

উল্লাপাড়া বণিক সমিতির উদ্যোগে স্থানীয় মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত ৫ অক্টোবর এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সহসভাপতি আব্দুল কাদের শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।

 

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল থেকে দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মেলার বিভিন্ন স্টলে সাজানো হয়েছে দেশীয় পণ্য, হাতে তৈরি পোশাক, পাটের ছিকা, হস্তনির্মিত ব্যাগ, শিশুদের পোশাক, মাটির খেলনা, চুড়ি, মালা ও বিভিন্ন ধরনের গহনা। পাশাপাশি রয়েছে নারীদের প্রসাধনসামগ্রী এবং মুখরোচক খাবারের দোকান। শিশুদের আনন্দের জন্য স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি বিনোদনমূলক রাইড।

 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলায় মোট ৭০ জন উদ্যোক্তা তাঁদের পণ্য নিয়ে স্টল দিয়েছেন। দেশীয় পণ্যের পরিচিতি বাড়ানো, স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী শিহাব সরকার, জামিউল ইসলাম ও জারিফ ইসলাম জানায়, আগে এ ধরনের মেলা দেখতে তাদের জেলা শহরে যেতে হতো। এবার বাড়ির কাছেই মেলার আয়োজন হওয়ায় সহজেই সেখানে আসতে পারছে তারা। প্রায় প্রতিদিন বিকেলে মেলায় এসে বিভিন্ন রাইডে চড়াসহ নানা আয়োজন উপভোগ করছে। তাদের কাছে মেলাটি বেশ আনন্দদায়ক ও আকর্ষণীয়।

 

স্থানীয় শিক্ষক জহুরুল ইসলাম ও রাজু আহমেদ বলেন, অতীতে বিভিন্ন শিল্প ও বাণিজ্য মেলায় জুয়ার আসর ও হাউজির আয়োজন দেখা যেত। এসব আসরে তরুণ ও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। তবে উল্লাপাড়ার এবারের মেলায় জুয়া কিংবা অবৈধভাবে অর্থ উপার্জনের কোনো ব্যবস্থা নেই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও তরুণদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবার নিয়ে নিরাপদ ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনের জন্য তাঁরা আয়োজকদের ধন্যবাদ জানান।

 

উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি নিকসন কুমার আমিন বলেন, স্বাধীনতার পর উল্লাপাড়ায় এবারই প্রথম জুয়ামুক্ত বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। জুয়ার কোনো আয়োজন না থাকলেও প্রতিদিন শত শত মানুষ মেলায় আসছেন। এ মেলার মাধ্যমে দেশীয় পণ্যের সরবরাহ ও বাজার সম্প্রসারণে উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় মানুষের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত মেলা চলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিল্প ও বাণিজ্য মেলার এ আয়োজন ব্যতিক্রমী। মেলাটি বেশ জমজমাটভাবে চলছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা-পুলিশের পক্ষ থেকে প্রতি রাতেই টহল দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর