বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

সত্যরেখা ডেস্ক: / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মাত্র এক ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়।

 

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সমিতির ৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মোত্তালেব শেখ।

 

সভাপতি পদে চেয়ার প্রতীকে আবু হানিফ খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. আইয়ুব আলী মণ্ডল পান ২০ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ওমর ফারুক খান জুবায়ের ২৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইট প্রতীকের মো. রফিকুল ইসলাম পান ২৫ ভোট।

 

সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চিমনি প্রতীকের মো. ইমরান হোসেন পেয়েছেন ২৪ ভোট। এ ছাড়া সহসভাপতি পদে মো. আব্দুল হালিম খান ও অর্থ সম্পাদক পদে মো. রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

 

নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে ইটভাটা মালিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

 

এর আগে সকালে ভোট কার্যক্রম পরিদর্শন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। এ সময় থানা-পুলিশের সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর