বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

পারিবারিক বিরোধে ভ্যানচালক খুন, দুই বছর পর গ্রেপ্তার ছোট ভাই

সত্যরেখা ডেস্ক: / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভ্যানচালক কছিম উদ্দিন হত্যার ঘটনায় প্রায় দুই বছর পর তাঁর ছোট ভাই আব্দুল মালেক (৪৫) ও কাকলী (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে কছিম উদ্দিনকে হত্যার পর ঘটনাটি ভ্যান ছিনতাই হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী ভ্যান ছিনতাইয়ের নাটক সাজিয়ে কছিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এতে তাঁর ছোট ভাই আব্দুল মালেকের নেতৃত্বে ভাড়া করা দুই সহযোগী অংশ নেন বলে অভিযোগ রয়েছে। কাকলী ২০ হাজার টাকার বিনিময়ে কছিম উদ্দিনকে ঘটনাস্থলে নিয়ে আসতে সহযোগিতা করেন বলেও পুলিশের দাবি।

 

দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা মামলাটির তদন্তে সম্প্রতি নতুন করে তৎপরতা শুরু করে রায়গঞ্জ থানা-পুলিশ। গত তিন মাসে গোয়েন্দা নজরদারি, ঘটনাস্থলের সূত্র ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

 

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নিমগাছি এলাকা থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) কাকলীকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পুলিশ জানায়, আব্দুল মালেক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর