বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

মাওলানা সেলিম উল্লাহ হত্যা মামলায় তৌহিদুল আলম গ্রেপ্তার

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি (চট্টগ্রাম): / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে হামলায় আহত হয়ে মারা যাওয়া মাওলানা সেলিম উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তৌহিদুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নানুপুর জমিরিয়া মাদ্রাসার পাশের একটি করাতকলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার তৌহিদুল আলম ফটিকছড়ি উপজেলার রেসাংগিরী এলাকার মনুর বাড়ির আবুল বশর ও রোকেয়া বেগমের ছেলে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাওলানা সেলিম উল্লাহর ওপর হামলা ও পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি তদন্ত করছে পিবিআই। তদন্তের অংশ হিসেবে তথ্যের ভিত্তিতে নানুপুর এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি বিকেলে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তপুর এলাকায় জায়গা নিয়ে বিরোধের জেরে মাওলানা সেলিম উল্লাহর ওপর হামলা হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে তাঁর নাক, মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

 

আহত অবস্থায় প্রথমে তাঁকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং পরবর্তী সময়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

নিহতের ছেলে মো. আজিজের অভিযোগ, তাঁর বাবার ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তার তৌহিদুল আলমের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর