বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সরকার আন্তরিক: মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

শাওন আকবার শান্ত,মোংলা প্রতিনিধি / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই অংশ হিসেবে বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় মোংলার নারিকেলতলা মাঠে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ স্লোগানে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

নজরুল ইসলাম মঞ্জু বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে আমদানিনির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতের আর্থিক চাপও কমানো সম্ভব হবে।

 

সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।

 

সভাপতির বক্তব্যে শরীফ জামিল বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রামপালে সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদন দেওয়ায় তাঁরা আনন্দিত এবং সরকারকে ধন্যবাদ জানান।

 

তবে সুন্দরবন সংরক্ষণে সরকারের সামগ্রিক ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সুন্দরবন রক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও পাইপলাইন স্থাপন প্রকল্প বাতিলের উদ্যোগ নেওয়া উচিত।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, শ্রমিক নেতা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, কৃষক নেতা বদরুল আলম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র, সচেতন ফাউন্ডেশনের মো. হাবিবুর রহমান এবং মিশনগ্রিন বাংলাদেশের আহসান রনি।

 

এ ছাড়া বক্তব্য দেন হাওর অঞ্চলবাসীর জাকিয়া শিশির, কসমস সংস্থার মেহনাজ মালা, ব্রাইটার্সের সাইদুর রহমান সিয়াম, বেঙ্গল পিস ফাউন্ডেশনের মাসফিকুল হাসান টনি, ক্লাইমেট ফ্রন্টিয়ারের জুবায়ের ইসলাম এবং ওয়েব ফাউন্ডেশনের আসাদুজ্জামান তুহিন।

 

সমাবেশ সঞ্চালনা করেন সুন্দরবন রক্ষায় আমরা সংগঠনের সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

 

তিনি বলেন, সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন প্রকল্পের বিষয়ে সতর্ক থাকতে হবে। অতীতে সুন্দরবনের ক্ষতির আশঙ্কায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করেছিলেন পরিবেশকর্মী ও সচেতন নাগরিকেরা। বর্তমান সরকার সুন্দরবনসহ দেশের প্রাণ-প্রকৃতির ক্ষতি হতে পারে, এমন প্রকল্প গ্রহণ করা থেকে বিরত থাকবে বলে তাঁরা আশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর