বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচনী মাঠে থাকার প্রত্যয় বুলবুল প্রধানের

মোঃ আদর আলী,পঞ্চগড় প্রতিনিধি / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সর্দারপাড়ায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রধান (বুলবুল)-এর সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার রাত ৮টায় জয়নাল মেম্বারের বাসায় বিএনপির বড়বাড়ি সর্দারপাড়া এলাকার উদ্যোগে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন মো. সাহ আলম প্রধান। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মুন্না। এ ছাড়া স্থানীয় প্রবীণ নেতা হারুনুর রশিদ, আজিজার রহমান, সাইফুল ইসলাম, লুৎফর সরদার, মাহবুবার রহমান, তোয়াবুর রহমান ও মফিজার রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, সীমান্তঘেঁষা হাড়িভাষা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের সমস্যা, হয়রানি ও বৈষম্য দূর করে একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে সৎ, যোগ্য ও বিচক্ষণ নেতৃত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে মো. মোস্তাফিজুর রহমান প্রধান (বুলবুল) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে যুবদল নেতা মাইনুল ইসলাম মুন্না বলেন, উঠান বৈঠকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বুলবুল প্রধানের প্রতি তাঁদের আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান প্রধান (বুলবুল) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতি ও আদর্শের প্রতি তাঁর শ্রদ্ধার কথা তুলে ধরেন। তিনি জানান, পঞ্চগড়-১ আসনের দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে দলীয় সমর্থনের বিষয়ে ইতিবাচক আশ্বাস পেয়েছেন বলে তিনি আশাবাদী।

 

তিনি আরও বলেন, দলীয় সমর্থন পেলে নির্বাচনে বিজয় অর্জন করে সেই সাফল্য দলকে উপহার দিতে চান। জনগণের ভালোবাসা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

 

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উঠান বৈঠকের সমাপ্তি হয়। পরে বুলবুল প্রধান বড়বাড়ি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর