বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

শিবগঞ্জে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ৩৭ বোতল মদ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ: / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশি মদসহ মোঃ নাইম হক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১। এ সময় তাঁর বসতবাড়ি থেকে ওষুধজাতীয় পণ্য, ভারতীয় পাতার বিড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজনগর হাংগামী এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার নাইম হক ওই এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাঁর শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩৭ বোতল বিদেশি মদ, ‘Kuf Relief’ লেখা ১২ বোতল এবং ‘WINCEREX’ লেখা ৬৬ বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি।

 

এ ছাড়া অভিযানকালে ৩৫ বান্ডেল ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। প্রতি বান্ডেলে ২০ প্যাকেট হিসেবে এসব বান্ডেলে মোট ৭০০ প্যাকেট বিড়ি ছিল। পাশাপাশি এক পোটলা খোলা ভারতীয় পাতার বিড়ি এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

অভিযান শেষে গ্রেপ্তার নাইম হক ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

এসআরবি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর