বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

বিজয়া দশমীতে নিমগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

সত্যরেখা ডেস্ক : / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় মুসলিম ও হিন্দু পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে নিমগাছী মাতৃমন্দির কর্তৃপক্ষ। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ৬৩টি অসহায় পরিবারের হাতে এসব বস্ত্র তুলে দেওয়া হয়।

 

বুধবার (২১ অক্টোবর) রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমাগাছী পুরাতন পরিষদসংলগ্ন মাতৃমন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রবীণ কুমার গুন (লিটন), মাতৃমন্দিরের সভাপতি সুশান্ত কুমার গুন, সহ -সভপতি বিশ্বনাথ মাহাতো (বিশু)সাধারণ সম্পাদক নিরঞ্জন শর্মা, কোষাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস, উপদেষ্টামণ্ডলীর সদস্য বরুন কুমার সরকার, নিপেন্দ্রনাথ সাহা, প্রকাশ চন্দ্র গুন (গৌরাঙ্গ) নিঞ্জন পোদ্দার, আশুতোষ মালাকার, তরুন পোদ্দার সহ মন্দিরের অন্যান্য সদস্যরা।

 

বস্ত্র বিতরণ প্রসঙ্গে মাতৃমন্দিরের সভাপতি সুশান্ত কুমার গুন বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”

 

এ ধরনের উদ্যোগে স্থানীয় অসহায় পরিবারগুলোর মধ্যে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর