বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

তাড়াইলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা প্রতিনিধি: / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে পাশে থাকার আশ্বাস দেন।

 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শনকালে যুবদলের নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির সদস্য, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন তাঁরা।

 

এ সময় তাড়াইল উপজেলা যুবদলের সভাপতি সৈকত হোসেন বিপ্লব বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছেন। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি সম্প্রীতি ও মিলনেরও উপলক্ষ। উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে যুবদল সাধারণ মানুষের পাশে রয়েছে।

 

তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেতাকর্মীরা সচেতন থাকবেন।

 

এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের জন্য যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর