বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, ৬৩ পূজামণ্ডপে কোস্ট গার্ডের নজরদারি

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার: / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। তিন জেলার ১১টি উপজেলার উপকূলীয় অঞ্চলে ৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।

 

গতকাল সোমবার (১৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে বাহিনীটি। এরই অংশ হিসেবে দুর্গাপূজা উপলক্ষে পূর্ব জোনের আওতাধীন উপকূলীয় এলাকাগুলোর পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

উৎসব চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কোস্ট গার্ড সদস্যদের সার্বক্ষণিক সতর্ক রাখা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

এদিকে প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

 

কোস্ট গার্ড আরও জানায়, দুর্গাপূজা চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত সহায়তা পেতে বাহিনীর জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর