বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

দাবায় জাতীয় চ্যাম্পিয়ন জান্নাতুল প্রীতি, সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

জাতীয় পর্যায়ে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বরিশালের মুখ উজ্জ্বল করেছে কৃতী শিক্ষার্থী জান্নাতুল প্রীতি। তার এই অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধনা জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ও জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। এ সময় প্রীতির মা-বাবাকেও ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন তাঁরা।

 

রোববার (১৮ অক্টোবর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে জান্নাতুল প্রীতি।

 

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। জান্নাতুল প্রীতির এই সাফল্য বরিশালবাসীর জন্য আনন্দ ও গৌরবের। মেধা, একাগ্রতা, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে এ অর্জন করেছে। তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় অংশ নিতে এবং নিজেদের প্রতিভা বিকাশে উৎসাহিত করবে। এ সময় তিনি প্রীতি ও তার মা-বাবাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।

 

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, দাবা এমন একটি বুদ্ধিবৃত্তিক খেলা, যা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা, ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ায়। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জান্নাতুল প্রীতি তার প্রতিভা ও যোগ্যতার প্রমাণ দিয়েছে। তার এ অর্জন নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে প্রীতির মা-বাবাকে অভিনন্দন জানিয়ে তার সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে অতিথিরা বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবারের অনুপ্রেরণা, সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জান্নাতুল প্রীতির এই অর্জন শুধু তার ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো বরিশালবাসীর জন্য গর্বের।

 

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা জান্নাতুল প্রীতিকে অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

 

দাবায় জান্নাতুল প্রীতির জাতীয় পর্যায়ের এই অর্জন বরিশালের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, উন্নত প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য অর্জন করবে সে। তার হাত ধরেই বরিশালসহ দেশের সুনাম আরও ছড়িয়ে পড়বে বিশ্বমঞ্চে—এমনটাই প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর