বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

উল্লাপাড়ায় পাড়া-মহল্লায় জমজমাট দুর্গোৎসব, মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়

জি. এম. স্বপ্না(সলঙ্গা)সিরাজগঞ্জ : / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রতিটি পূজামণ্ডপে ছড়িয়ে পড়েছে শারদীয় দুর্গোৎসবের আনন্দ। ঢাকের বাদ্য, ধূপের সুবাস আর বর্ণিল আলোকসজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার পূজা-অর্চনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

দেবীর চক্ষুদান, প্রতিষ্ঠা, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। পূজারিরা আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ নিবেদনের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করেন। সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে ভক্তদের সমাগম দেখা যায়। দুর্গোৎসব ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

 

উল্লাপাড়া পৌরসভাসহ উপজেলার ৯৯টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের প্রতিটি দিনেই থাকছে অঞ্জলি, প্রসাদ বিতরণ, ভোগ ও আরতির আয়োজন। বুধবার দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

 

পৌরসভার শ্যামলীপাড়া মিলন মন্দিরে আসা এক দর্শনার্থী বলেন, ‘এবারের পূজা বেশ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। মায়ের কাছে প্রার্থনা করেছি, দেশে যেন শান্তি বজায় থাকে এবং সব মানুষের মধ্যে সম্প্রীতি অটুট থাকে।’

 

মণ্ডপের আয়োজক কমিটির সদস্য তন্ময় তনু বলেন, ‘এবারের পূজায় আমরা কিছু ব্যতিক্রমী আয়োজন করেছি। দেশের শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি নারী ভক্তদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।’

 

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সুজিত কুমার ঘোষ বলেন, ‘গতবারের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা কিছুটা বেড়েছে। এখন পর্যন্ত উপজেলার সব মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। উৎসবের বাকি দিনগুলোতেও এ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশাবাদী।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর