বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে আগুন একমাত্র সম্বল পুড়ে ছাই ।

সত্যরেখা ডেস্ক: / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে বাড়ির উঠানে রাখা সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে পুড়ে গেছে অটোরিকশাটি। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে ক্ষতিগ্রস্ত চালক মনিরুল ইসলাম এখন দিশেহারা। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চকনুর গ্রামের আজাহার আলীর ছেলে মনিরুল ইসলাম (৪০) পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। প্রতিদিনের মতো শুক্রবারও সারাদিন অটোরিকশা চালিয়ে ভাড়া বহন করেন তিনি। রাতে বাড়িতে ফিরে অটোরিকশাটি উঠানে রেখে ঘুমাতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা অটোরিকশাটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

 

আগুনের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অটোরিকশাটি পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত চালক মনিরুল ইসলাম বলেন, আমি সিএনজি চালিয়ে সংসার চালাই। আমার এই ক্ষতি যারা করেছে, আমি তাদের বিচার চাই।’

 

এ ঘটনায় তাঁর জীবিকা নির্বাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে কী কারণে এবং কারা অটোরিকশাটিতে আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘এ ধরনের ঘটনার বিষয়ে আমার জানা নেই। ঘটনা ঘটে থাকলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর