সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে নারী ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভিপি আয়নুল হক প্রমিলা ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (১৬ অক্টোবর) নিমগাছি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় দুটি ফুটবল একাডেমির নারী দল।
টুর্নামেন্টে জয়পুরহাটের সানরাইচ ফুটবল একাডেমি ও সিরাজগঞ্জ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলোয়াড়েরা নিজেদের ফুটবল প্রতিভা ও নৈপুণ্য তুলে ধরার সুযোগ পান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. সামছুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,রাশেদুল ইসলাম বাবু, সাবেক সাধারন সম্পাদক সোনাখাড়া ইউনিয়ন বিএনপি
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীন কুমার গুন (লিটন), সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসম্পাদক আক্তারুজ্জামান তছির, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল ইসলাম বাবলু ও সোনাখাড়া ইউনিয়ন মাদক নির্মূল কমিটির সভাপতি বাবুল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় পর্যায়ে নারী ফুটবলের বিকাশে এ ধরনের আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা। তাঁদের মতে, প্রতিযোগিতামূলক খেলাধুলার সুযোগ পেলে নারী খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বড় পরিসরে খেলার জন্য প্রস্তুত হতে পারবেন।
তাঁরা আরও আশা প্রকাশ করেন, নারী ফুটবলারদের উৎসাহিত করতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হলে স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভার বিকাশ ঘটবে এবং খেলাধুলায় নারীদের অংশগ্রহণ আরও বাড়বে।