বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ছেলের দাফনের প্রস্তুতির মধ্যেই মায়ের মৃত্যু, পাশাপাশি শায়িত মা-ছেলে

সত্যরেখা ডেস্ক: / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

একই দিনে নিভে গেল মা ও ছেলের প্রাণ। সকালে ছেলের মৃত্যু, আর দুপুরে তাঁর মরদেহ কবরস্থানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা গেলেন মা। পরে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাঁদের। মর্মস্পর্শী এ ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার বেতুয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের পাশাপাশি শোকাহত হয়ে পড়েছেন গ্রামের মানুষও।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার (৫৯) মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়। পরে দুপুর ১টার দিকে সাইফুলের মরদেহ দাফনের জন্য বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নেওয়া হয়।

ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার কিছুক্ষণ পর দুপুর সোয়া ১টার দিকে মারা যান তাঁর মা তারা বানু (৭৭)। পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তিনি মারা গিয়ে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

একই দিনে মা ও ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছে পরিবারটি। তাঁদের এমন মর্মান্তিক মৃত্যুতে বেতুয়া গ্রামজুড়ে নেমে এসেছে নীরব শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে ছুটে যাচ্ছেন প্রতিবেশী ও পরিচিতজনেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর