বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই দুর্ঘটনা, প্রাণ গেল তরুণের

ফৌজি হাসান খান রিকু(লৌহজং)মুন্সিগঞ্জ / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ফারদিন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

 

সোমবার (১২ অক্টোবর) সকাল ও বিকেলে এক্সপ্রেসওয়ের সমষপুর ও ছনবাড়ী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় ঢাকামুখী লেনে স্বাধীন পরিবহনের একটি বাস চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় অজ্ঞাতপরিচয় একটি গাড়ি তাঁদের চাপা দেয়।

 

এতে ফারদিন ও মিঠু (২২) গুরুতর আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফারদিনের মৃত্যু হয়।

 

এদিকে, একই দিন বিকেল পৌনে ৬টার দিকে ছনবাড়ী এলাকায় ঢাকামুখী লেনে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। এ সময় স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা টাইলসবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

 

একই দিনে এক্সপ্রেসওয়ের দুটি পৃথক স্থানে দুর্ঘটনার ঘটনায় সড়কে চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর