বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে রোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ

Reporter Name / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সত্যরেখা ডেস্ক:

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা এবং বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা নাসরিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি মেয়েদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করাও জরুরি।

 

তাঁরা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে সমাজে তাদের যথাযথ মর্যাদা, নিরাপত্তা ও সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাল্যবিয়ে একটি শিশুর শিক্ষাজীবন, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। এ কারণে এ সামাজিক সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

 

বক্তারা আরও বলেন, কন্যাশিশুরা উপযুক্ত পরিবেশ ও সমান সুযোগ পেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। তাদের শিক্ষা, অধিকার ও বিকাশ নিশ্চিত করা গেলে পরিবার, সমাজ এবং জাতীয় উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর