সত্যরেখা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
ধামাইনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রখ্যাত আলেম ড. প্রফেসর শাইখ আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. প্রফেসর শাইখ আব্দুস সামাদ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে জনসমর্থন বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিনের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মো. জহুরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আ. আলীম, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা, সোনাখাড়া ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক এরশাদ আলম, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান উজ্জ্বল, ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক জাইদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।