বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে সড়কে আগুন, মিলল দুটি ককটেলসদৃশ বস্তু

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গায় রাতের আঁধারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা গোরস্থান মোড়ে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একদল অজ্ঞাত ব্যক্তি বাঁশিলা গোরস্থান মোড়ে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা পাকা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপরই তারা দ্রুত সেখান থেকে সরে পড়ে।

 

পরে সড়কে আগুন জ্বলতে দেখে এবং বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় ও পথচারীরা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সড়কের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, অজ্ঞাত ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন ধরায় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে। বর্তমানে ঘটনাস্থলসহ আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর