বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ফটিকছড়িতে মহাসড়কের গাছ কেটে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা

ফটিকছড়ি প্রতিনিধি: / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে উপজেলার পাইন্দং ইউনিয়নের তাজুরোঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কের ওপর ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা করে। এ সময় যানবাহনে অগ্নিসংযোগ ও লুটপাটের চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।

 

ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও ফটিকছড়ি থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের ধাওয়া করলে অবরোধ সৃষ্টিকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সক্রিয় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর