বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

মো. মিজান, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সুন্দরবনে বনদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ থানার আওতাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযান ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, সুন্দরবনের বনদস্যুদের তৎপরতা বন্ধ এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কোস্টগার্ডের উদ্যোগে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি হিসেবে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন গভীর জঙ্গলে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রেখেছে। পরে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সেখানে অভিযান চালায়।

 

অভিযানে জঙ্গলের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

 

কোস্টগার্ড জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দের পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সুন্দরবন এলাকায় টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর