বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল হামলার দৃশ্য

মো. মিজান, বাগেরহাট জেলা প্রতিনিধি: / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

বাগেরহাট সদর উপজেলায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৩ মিনিটে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ককটেল নিক্ষেপের দৃশ্য ধরা পড়েছে।

 

বিস্ফোরণের তীব্রতায় বাড়ির জানালার কাচ ভেঙে যায়। বিস্ফোরকের একটি স্প্লিন্টার ঘরের ভেতরেও প্রবেশ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

 

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১টা ২৩ মিনিটের দিকে এক যুবক হেঁটে এসে বাড়ির ভেতরে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন।

 

খবর পেয়ে রাতেই বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।

 

এ বিষয়ে অধ্যাপক হাদিউজ্জামান হিরো জানান, ব্যক্তিগত কাজে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। রাত ২টার দিকে ঢাকা থেকে বাগেরহাটের বাসায় ফেরার পথে বাড়ির সামনে পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতি দেখে হামলার বিষয়টি জানতে পারেন। তাঁর অভিযোগ, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অংশ হিসেবে তাঁর বাড়িতে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

 

এদিকে, ঘটনার খবর পেয়ে বুধবার (১৮ নভেম্বর) সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি।

 

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর