বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে এক্সকাভেটর ও ড্রাম ট্রাক আটক

ফটিকছড়ি প্রতিনিধি: / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে অনুমতি ছাড়া টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ও একটি ড্রাম ট্রাক আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা থেকে বুধবার রাত ২টা পর্যন্ত উপজেলার নানুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গামরিতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গামরিতলা এলাকায় অনুমোদন ছাড়াই টিলা শ্রেণির জমি কাটার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর ও একটি ড্রাম ট্রাক আটক করা হয়।

 

ফটিকছড়ি উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়-টিলা সংরক্ষণে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর