বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২ হাজার ঘনফুট বালু ও ড্রেজার জব্দ

নুরুল আবছার নূরী(ফটিকছড়ি)চট্টগ্রাম: / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ২ হাজার ঘনফুট বালু, বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ২২টি পাইপ জব্দ করা হয়েছে। জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে প্রশাসন।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত উপজেলার লেলাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী চা-বাগানের কুতুবছড়ি ছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবছড়ি ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ২২টি পাইপ জব্দ করা হয়।

 

প্রশাসন জানিয়েছে, জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রির জন্য ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। নিলামে বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা রহমত উল্যাহ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর