বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

কুমিল্লার দেবীদ্বারে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতদল। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছোটনা গ্রামের ব্যবসায়ী চন্দন কুমার সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে ঢুকে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ২০ হাজার টাকা, মোবাইল ফোন, ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

 

চন্দন কুমার সাহা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও বাড়ির লোহার ফটকে তালা লাগিয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে ডাকাতরা ফটকের তালা কেটে বাড়িতে প্রবেশ করে। পরে তিনটি কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে।

 

এ সময় তাঁর বড় ছেলে ও পুত্রবধূ এবং মেয়ে পিংকী সাহা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। তাঁর স্ত্রী অন্য এক সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। ডাকাতরা চন্দন কুমার সাহার হাত বেঁধে তাঁকে পরিবারের অন্য সদস্যদের কক্ষে নিয়ে যায়। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে সবার কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। লুটপাট শেষে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রেখে পালিয়ে যায় তারা। পরে প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করেন।

 

ভুক্তভোগীর মেয়ে পিংকী সাহা জানান, পরীক্ষা দেওয়ার জন্য তিনি বাবার বাড়িতে এসেছিলেন। রাত ১টার দিকে ঘুমিয়ে পড়ার পর দেড়টার দিকে তাঁর কক্ষের দরজা ভেঙে ডাকাতরা প্রবেশ করে। এ সময় রামদা দেখিয়ে তাঁর গলার হার ও কানের দুল খুলে নেয়। পরে আলমারি ভেঙে বিয়ের সময় পাওয়া প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

 

প্রতিবেশী শুভ সাহা বলেন, গভীর রাতে শব্দ শুনে তাঁর ঘুম ভেঙে যায়। বাইরে মানুষের চলাচলের শব্দ পেয়ে তিনি ডাক দিলে ডাকাত দলের সদস্যরা তাঁকে গুলি ও কুপিয়ে হত্যার হুমকি দেয়। প্রাণভয়ে ঘর থেকে বের না হয়ে তিনি আশপাশের লোকজনকে ফোন করেন। পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে লাঠিসোঁটা হাতে বাইরে বের হলে ডাকাতদের আর পাওয়া যায়নি। এ সময় চন্দন কুমার সাহার পরিবারের সদস্যদের একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তাঁরা। পরে ১০ থেকে ১৫ জন মিলে আশপাশের প্রায় আধা কিলোমিটার এলাকায় খোঁজাখুঁজি করেও ডাকাতদের সন্ধান পাননি।

 

খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ডাকাতির খবর পেয়ে তিনি নিজে এবং উপপরিদর্শক (এসআই) বাধন চন্দ্রসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

এ ঘটনায় ছোটনা গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর