বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

টেকনাফে ইয়াবা আত্মসাতের অভিযোগে চারজনকে পাহাড়ে নিয়ে নির্যাতন, নিহত ১

মোহাম্মদ হোসাইন(টেকনাফ) কক্সবাজার / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে চারজনকে ধরে পাহাড়ে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এতে মোক্তার কামাল নামে একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অপর একজন।

 

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট অফিসের পাশ থেকে তাঁদের উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বন বিট অফিসের পাশে কয়েকজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাঁদের উদ্ধারে এগিয়ে গিয়ে একজনের মরদেহ দেখতে পান। নিহত ব্যক্তি মোক্তার কামাল। তিনি হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা।

 

এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার হওয়া দুজন হলেন হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলী এলাকার আবুল হোসেনের ছেলে ইলিয়াস এবং একই এলাকার আলী আহমদ।

 

ইয়াবার চালান নিয়ে বিরোধ

 

আহত ইলিয়াসের দেওয়া তথ্যমতে, একটি মাদকের চালান চেকপোস্ট পার করে টেকনাফের হোয়াইক্যংয়ের দৈংগ্যাকাটা পাহাড়ে অন্য একটি দলের কাছে পৌঁছে দেওয়ার সময় ডাকাত দলের সদস্যরা তা ছিনিয়ে নেয়। পরে ছিনিয়ে নেওয়া চালানের ৭০ হাজার ইয়াবা উদ্ধার হলেও বাকি ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগ ওঠে।

 

ইলিয়াসের দাবি, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার মিজান সোমবার রাতে বিচারের কথা বলে তাঁদের চারজনকে হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। পরে ওই দলের সদস্যরা তাঁদের পাহাড়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় নির্যাতনকারীদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল বলে দাবি করেন তিনি।

 

ইলিয়াস আরও জানান, নির্যাতনের একপর্যায়ে মোক্তার কামালের মৃত্যু হয়। পরে তিনি ও আলী আহমদ আহত অবস্থায় উদ্ধার হলেও তাঁদের সঙ্গে থাকা চতুর্থ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

আহত ইলিয়াসের দাবি, ইয়াবার ওই চালানের মালিক হ্নীলা এলাকার একজন মাদক কারবারি।

 

পুলিশের বক্তব্য

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর