বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা ধামাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন খন্দকার রমজান আলী লাহিড়ী মোহনপুরে ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধে বন্ধ ট্রেন চলাচল ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির

বেলকুচিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত

সাদ্দাম হোসাইন, বেলকুচি প্রতিনিধি: / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান।

 

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাদক নিয়ন্ত্রণ, সড়কে যানজট নিরসন এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 

সভায় উপস্থিত ছিলেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাবাব ফারহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, পৌর কর্মকর্তা মো. আমিনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর