মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোংলা ইপিজেডে শতকোটি টাকার বেশি বিনিয়োগে নতুন কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের

মো: মিজান, বাগেরহাট জেলা প্রতিনিধি: / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড। প্রতিষ্ঠানটি কারখানা স্থাপনে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। নতুন এ শিল্পপ্রতিষ্ঠানে প্রায় ৪৫০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

 

জানা গেছে, মোংলা ইপিজেডে স্থাপিতব্য কারখানাটিতে তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রী, লেবেল ও আনুষঙ্গিক পণ্য উৎপাদন করা হবে। এসব পণ্য দেশের তৈরি পোশাকশিল্পের সহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হবে।

 

সংশ্লিষ্টদের মতে, এ বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের তৈরি পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ খাত আরও শক্তিশালী হবে। পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো এবং স্থানীয়ভাবে শিল্পের প্রয়োজনীয় উপকরণ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

 

কারখানাটি পূর্ণাঙ্গভাবে উৎপাদন শুরু করলে প্রায় ৪৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে মোংলা ও আশপাশের এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

 

শিল্পসংশ্লিষ্টদের মতে, মোংলা ইপিজেডে দেশীয় প্রতিষ্ঠানের এ ধরনের বিনিয়োগ শিল্পায়ন ও রপ্তানি খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর